Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2026, 07:50 pm
Last modified: 24 March, 2026, 07:56 pm

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
  • বন উজাড়, ঝিরি ভরাট: বান্দরবানের ডিম পাহাড়ে অবৈধ গাছ ব্যবসার তাণ্ডব
  • কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে: মৎস্য প্রতিমন্ত্রী

সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি বলেন, 'ঈদের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকের চাপ অনেক বেড়েছে। আমাদের সব কটেজই শতভাগ পূর্ণ হয়ে আছে। যাদের রুম নেই, তাদের জন্য সমিতির পক্ষ থেকে বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে।' 
টিবিএস রিপোর্ট
24 March, 2026, 07:50 pm
Last modified: 24 March, 2026, 07:56 pm
ছবি: টিবিএস

ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালিতে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। বিপুল এই চাপের মুখে পার্বত্য জনপদটিতে সৃষ্টি হয়েছে তীব্র আবাসন সংকট। আগাম বুকিং ছাড়া আসা শত শত পর্যটক রিসোর্ট বা কটেজে জায়গা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে অনেকেই কটেজের বারান্দা, স্থানীয়দের বাড়ি, ক্লাবঘর, এমনকি খোলা জায়গা ও রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন। 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে বর্তমানে পর্যটকের ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় বহুগুণ বেশি। ফলে সাজেকের প্রায় সব কটেজ ও রিসোর্ট এখন পর্যটকে ঠাসা। 

সাজেক রিসোর্ট-কটেজ ওনার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, 'সাজেকে প্রায় ১১১টি রিসোর্ট-কটেজ রয়েছে। ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত সবগুলো কটেজই শতভাগ ভাড়া হয়ে গেছে। প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এখানে আসছেন।' 

তিনি আরও জানান, অতিরিক্ত পর্যটকের চাপ সামলাতে গিয়ে অনেকেই রুম না পেয়ে ফিরে যাচ্ছেন বা বিকল্প স্থানে রাত কাটাচ্ছেন। 

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে সাজেক ভ্রমণের আগে আবাসন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিকল্প হিসেবে পর্যটকরা খাগড়াছড়ি শহরে অবস্থান করে সাজেক ভ্রমণের পরিকল্পনা করলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে। 

বাঘাইহাট সেনা জোনের তথ্য অনুযায়ী, গত সোমবার সাজেকে প্রায় সাড়ে ৬ হাজার পর্যটক প্রবেশ করেছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ও বিকেল মিলিয়ে আরও প্রায় ৩ হাজার ৫০০ জন পর্যটক সেখানে গিয়েছেন।

ছবি: টিবিএস

সাজেকের পর্যটন ব্যবসায়ীরা জানান, মেঘের এই রাজ্যে একসঙ্গে সর্বোচ্চ সাড়ে ৫ হাজার মানুষের রাত্রীযাপনের সক্ষমতা রয়েছে। পর্যটক সংখ্যা এর বেশি হলেই আবাসন সংকট দেখা দেয়। ঈদের ছুটিতে প্রতিদিন এই সক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ সাজেকে অবস্থান করছেন, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ছুটির প্রতিদিন একই চিত্র বিরাজ করছে বলে জানা গেছে। 

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মণ বলেন, 'ঈদের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকের চাপ অনেক বেড়েছে। আমাদের সব কটেজই শতভাগ পূর্ণ হয়ে আছে। যাদের রুম নেই, তাদের জন্য সমিতির পক্ষ থেকে বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে।' 

এদিকে কেবল আবাসন নয়, পর্যটনকেন্দ্রটিতে পরিবহন সংকটের খবরও পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি সংকটের কারণে অনেক যানবাহন সাজেক যেতে পারছে না। ফলে অনেক পর্যটক খাগড়াছড়ি পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হচ্ছেন। 

পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক নিশাত রায় বলেন, 'পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা টহল দেওয়া হচ্ছে। ছুটির সময় ভিড় বেড়েছে, তাই টহলও বাড়ানো হয়েছে। আমাদের জরুরি সেবাও চালু রয়েছে।'

Related Topics

টপ নিউজ

সাজেক / পর্যটক / বান্দরবান / রাঙামাটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
  • বন উজাড়, ঝিরি ভরাট: বান্দরবানের ডিম পাহাড়ে অবৈধ গাছ ব্যবসার তাণ্ডব
  • কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে: মৎস্য প্রতিমন্ত্রী

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]