Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
চিপ প্রস্তুতের ধাতু রপ্তানিতে বিধিনিষেধ ‘কেবল শুরুমাত্র’- মার্কিন অর্থমন্ত্রীর সফরের আগে হুঁশিয়ারি বেইজিংয়ের

আন্তর্জাতিক

রয়টার্স ও আল জাজিরা
05 July, 2023, 07:00 pm
Last modified: 05 July, 2023, 09:48 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

চিপ প্রস্তুতের ধাতু রপ্তানিতে বিধিনিষেধ ‘কেবল শুরুমাত্র’- মার্কিন অর্থমন্ত্রীর সফরের আগে হুঁশিয়ারি বেইজিংয়ের

চীন আগামী ১ আগস্ট থেকে রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করবে। আকস্মিক এই ঘোষণার ফলে বিশ্বের বিভিন্ন কোম্পানি ধাতু দুটির পর্যাপ্ত সরবরাহ পেতে এখনই উঠেপড়ে লেগেছে। এসবের দামও তাতে অনেকটাই বেড়েছে।
রয়টার্স ও আল জাজিরা
05 July, 2023, 07:00 pm
Last modified: 05 July, 2023, 09:48 pm
সেমিকন্ডাক্টর চিপস যুক্ত একটি সার্কিট বোর্ডের ওপর যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। প্রতীকী ছবি: ফ্লোরেন্স লো/ রয়টার্স ফাইল ফোটো

কম্পিউটার চিপ বা সেমিকন্ডাক্টর প্রস্তুতে অত্যাবশ্যক ধাতু রপ্তানিতে সম্প্রতি কিছু নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ দিয়েছে চীন। তবে এই পদক্ষেপ 'কেবল শুরুমাত্র' বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের একজন বাণিজ্য নীতি উপদেষ্টা। এর মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের নির্ধারিত সফরের একদিন আগেই প্রযুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে লড়াইকে নতুন মাত্রা দিল বেইজিং।

গত রোববার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬-৯ জুলাই বেইজিংয়ে তিনদিনের আনুষ্ঠানিক সফরে যাবেন ইয়েলেন। পরে সোমবার সকালে তার সফরের বিষয়টি চীনের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও নিশ্চিত করা হয়।

চীন গ্যালিয়াম ও জার্মেনিয়ামের মতো বিরল ধাতু রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে এসব ধাতু বিক্রির রাজস্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সেই সুবাদে বুধবার চীনের পুঁজিবাজারগুলোয় দ্বিতীয় সেশনের লেনদেনেও বেড়েছে চীনের কিছু ধাতু কোম্পানির শেয়ারদর। 

কম্পিউটার চিপ থেকে শুরু করে নাইট ভিশন, স্যাটেলাইট ইমেজারি সেন্সরের মতোন সামরিক বাহিনীর অনেক সরঞ্জাম তৈরিতে দরকার হয় জার্মেনিয়াম। অন্যদিকে, রাডার, রেডিও যোগাযোগ উপকরণ, স্যাটেলাইট ও এলইডি প্রস্তুতে অপরিহার্য উপাদান গ্যালিয়াম। বৈদ্যুতিক গাড়ি ও ফাইবার অপটিক কেবল তৈরিতেও ধাতু দুটি ব্যবহৃত হয়।

চীন আগামী ১ আগস্ট থেকে রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করবে। আকস্মিক এই ঘোষণার ফলে বিশ্বের বিভিন্ন কোম্পানি ধাতু দুটির পর্যাপ্ত সরবরাহ পেতে এখনই উঠেপড়ে লেগেছে। এসবের দামও তাতে অনেকটাই বেড়েছে।   

এই প্রেক্ষাপটে বুধবার চীনের সাবেক উপ-বাণিজ্যমন্ত্রী ওয়েই জিয়ানগু চীনা সংবাদপত্র চায়না ডেইলিকে বলেন, চীনের ওপর আরও চাপ প্রয়োগ অব্যাহত রাখলে, কিছু দেশকে আরও বিধিনিষেধের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি রপ্তানি নিয়ন্ত্রণকে একটি 'মোক্ষম হেভিওয়েট পাঞ্চ' বলে অভিহিত করে জানান 'এটা কেবল শুরুমাত্র'।

২০০৩-২০০৮ সাল পর্যন্ত উপ-বাণিজ্যমন্ত্রী ছিলেন ওয়েই। বর্তমানে তিনি সরকার সমর্থিত থিঙ্ক ট্যাঙ্ক 'চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সচেঞ্জ' এর ভাইস চেয়ারম্যান। ওয়েই বলেছেন, 'চীনের উচ্চ-প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু করে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে, পাল্টা পদক্ষেপগুলোও তীব্রতা পাবে।'

Related Topics

টপ নিউজ

বিরল ধাতু / চীন / কম্পিউটার চিপ / রপ্তানি নিয়ন্ত্রণ / যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]