Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
যুক্তরাষ্ট্রের ফোন ধরছে না চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 August, 2022, 04:00 pm
Last modified: 06 August, 2022, 04:04 pm

Related News

  • ইরান যুদ্ধের কারণে তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি

যুক্তরাষ্ট্রের ফোন ধরছে না চীন

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলির যোগাযোগ প্রচেষ্টাকে এড়িয়ে যাওয়ার পাশাপাশি তাইওয়ানের চারপাশে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ মোতায়েনসহ ভারি সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে বেইজং। 
টিবিএস ডেস্ক
06 August, 2022, 04:00 pm
Last modified: 06 August, 2022, 04:04 pm
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চলতি সপ্তাহে মার্কিন সামরিক দপ্তরের একাধিক ফোনকলের জবাব দেননি চীনের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির মতে, পেলোসি ও তার প্রতিনিধিদলের সফরকে ঘিরে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যে উত্তেজনা দেখা দিয়েছে, তার প্রতিক্রিয়া হিসেবেই যুক্তরাষ্ট্রের ফোনকলের উত্তর দেয়নি চীন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো'র প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। 

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলির যোগাযোগ প্রচেষ্টাকে এড়িয়ে যাওয়ার পাশাপাশি তাইওয়ানের চারপাশে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ মোতায়েনসহ ভারি সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে বেইজং। 

এদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা বলছেন, ফোনকলের জবাব না দিয়ে চীনের সামরিক শক্তির প্রদর্শন একটি অদূরদর্শী এবং বেপরোয়া পদক্ষেপ। ইতোমধ্যেই এটি পরিস্থিতির উত্তেজনা বাড়াতে শুরু করেছে। 

ট্রাম্প প্রশাসনের এশিয়া নীতি বিষয়ক পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা র‍্যান্ডি শ্রাইভার বলেন, "যদি (চীনা সামরিক বাহিনী) আরও আক্রমনাত্মকভাবে কাজ করে, তবে একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য আমাদেরও একই প্রক্রিয়ায় এগোতে হবে।"

মার্কিন সামরিক কর্মকর্তারা চীনের মতো প্রতিপক্ষের সঙ্গে সম্ভব্য দুর্ঘটনা এবং ভুল বোঝাবুঝি এড়াতে একটি উন্মুক্ত যোগাযোগব্যবস্থা বজায় রাখেন। মার্কিন রাজনীতিবিদ পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে চীন-মার্কিন সম্পর্কে নতুন যে উত্তেজনা তৈরি হয়েছে, তার ঝুঁকি এড়াতে ফোনকলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছে পেন্টাগন। তবে এতে সাড়া দেয়নি বেইজিং। 

পেন্টাগন জানিয়েছে, জেনারেল মিলির সঙ্গে তার চীনা প্রতিপক্ষ চিফ অফ দ্য জয়েন্ট স্টাফ জেনারেল লি জুওচেং-এর সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ৭ জুলাই। জেনারেল মিলির অফিসের এক বিবৃতি অনুসারে, এ সময় দুই সামরিক কর্মকর্তা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে উন্মুক্ত যোগাযোগের উপায় বজায় রাখার পাশাপাশি ঝুঁকি হ্রাসের বিষয়ে আলাপ করেছিলেন। 

  • সূত্র: পলিটিকো 

Related Topics

টপ নিউজ

চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা / সামরিক সম্পর্ক / তাইওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • ইরান যুদ্ধের কারণে তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]