Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় বিবেচনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2026, 08:35 pm
Last modified: 14 March, 2026, 11:17 pm

Related News

  • বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • এইচএসসি পরীক্ষায় অনিয়ম রোধে পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে: শিক্ষামন্ত্রী
  • আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় বিবেচনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শনিবার (১৪ মার্চ) রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের শিক্ষা খাতের চলমান বিভিন্ন বিষয় নিয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
টিবিএস রিপোর্ট
14 March, 2026, 08:35 pm
Last modified: 14 March, 2026, 11:17 pm
ছবি: টিবিএস

পাবলিক পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দেশের সকল পরীক্ষা কেন্দ্রে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের শিক্ষা খাতের চলমান বিভিন্ন বিষয় নিয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, "পাবলিক পরীক্ষায় নকল বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব ক্যামেরা স্থাপন করা হলে পরীক্ষার সময় নকল বা অনিয়মের সুযোগ অনেকটাই কমে আসবে।"

পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখাকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে ড. মিলন বলেন, এ ক্ষেত্রে শিক্ষা প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নকল বা অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।

আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, "শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছি। সিসি ক্যামেরা স্থাপনের এই উদ্যোগও সেই পরিকল্পনারই একটি অংশ।"

ইফতার অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন শিক্ষামন্ত্রী।

Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী / এহসানুল হক মিলন / পরীক্ষায় নকল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • এইচএসসি পরীক্ষায় অনিয়ম রোধে পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে: শিক্ষামন্ত্রী
  • আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]