Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
শপথ নিয়েই জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2026, 08:20 pm
Last modified: 18 February, 2026, 08:24 pm

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • আইনশৃঙ্খলার অবনতিতে সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকছে: হাসনাত আব্দুল্লাহ
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

শপথ নিয়েই জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, ‘শহীদদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না, তবে তাদের স্বপ্ন পূরণে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।’
টিবিএস রিপোর্ট
18 February, 2026, 08:20 pm
Last modified: 18 February, 2026, 08:24 pm
ছবি: টিবিএস

শপথ গ্রহণের পরপরই কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই তিনি উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে শহীদদের খোঁজখবর নেন এবং আহতদের সঙ্গে সময় কাটান।

জানা গেছে, হাসনাত আবদুল্লাহ দিনের শুরুতেই গত ৪ আগস্ট আওয়ামী লীগের অস্ত্রধারীদের গুলিতে নিহত শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে যান। সেখানে তিনি রুবেলের মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলে তাদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি রুবেলের পরিবারের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

এরপর তিনি শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের বাড়িতে গিয়ে তার পরিবারকে একটি দোকান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে তিনি মহেশপুর গ্রামে শহীদ জহিরুল ইসলাম এবং বড়শালঘর গ্রামে শহীদ সাগরের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। 

সেখানে জুলাইয়ের হামলায় বাকশক্তি হারিয়ে ফেলা মাদ্রাসা ছাত্র আবু বকরসহ মো. ইয়াছিন, তুষার মোল্লা, সৌরভ ও মাহমুদুল হাসানের মতো আহত যোদ্ধাদের সঙ্গে বসে তিনি খাবার খান। এ সময় তিনি তাদের উন্নত চিকিৎসার বিষয়ে ব্যক্তিগতভাবে তদারকির আশ্বাস প্রদান করেন।

আহত ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, 'জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্ত এবং আহতদের ত্যাগের বিনিময়েই আজ আমরা এই স্বাধীন ও নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয় কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়, বরং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফসল। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এই রক্তের সঙ্গে বেইমানি করে দেবিদ্বারের মাটিতে কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজি বরদাশত করা হবে না।'

তিনি আরও বলেন, 'জুলাই শহীদ ও আহতদের নাম ভাঙিয়ে কিংবা আমার দলের নাম ব্যবহার করে যদি কেউ সাধারণ মানুষকে হয়রানি বা চাঁদাবাজির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহীদদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না, তবে তাদের স্বপ্ন পূরণে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।'

তিনি আরও উল্লেখ করেন, আহতদের পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর পাশে থাকা তার অগ্রাধিকারমূলক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
 
Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • আইনশৃঙ্খলার অবনতিতে সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকছে: হাসনাত আব্দুল্লাহ
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]