Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2026, 04:45 pm
Last modified: 03 June, 2026, 05:07 pm

Related News

  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ‘বানরটির শারীরিক পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক শক খেয়েছে।’
টিবিএস রিপোর্ট
03 June, 2026, 04:45 pm
Last modified: 03 June, 2026, 05:07 pm
ছবি: টিবিএস

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর (Nycticebus bengalensis) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন।

জানা গেছে, বিকেলে পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে প্রাণীটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আবদুল মমিন বানরটি আটক করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিমের আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের মাধ্যমে বানরটি নিজেদের হেফাজতে নেন। 

আজ সকালে (৩ জুন) বানরটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করা হয়। সেখানে বানরটির স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দিয়ে পুনরায় উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। এরপর উপজেলা প্রশাসন বিলুপ্তপ্রায় এই প্রাণীটিকে উপজেলা বন বিভাগের নিকট হস্তান্তর করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, 'বানরটির শারীরিক পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক শক খেয়েছে।'

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, 'বর্তমানে এটি আমাদের হেফাজতে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে এটি অবমুক্ত করা হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, 'প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।'

Related Topics

টপ নিউজ

লজ্জাবতী বানর / কুমিল্লা / বিরল প্রজাতি / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও ৪ বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]