Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2026, 01:05 pm
Last modified: 15 February, 2026, 02:15 pm

Related News

  • চট্টগ্রামে বৃষ্টির পানিতে রেললাইন ডুবে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ  
  • টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী; চসিক বলছে, ‘উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি’
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ

এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

বিজয়ীরা হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের সাঈদ আল নোমান।
টিবিএস রিপোর্ট
14 February, 2026, 01:05 pm
Last modified: 15 February, 2026, 02:15 pm
রাউজানের এক ইউনিয়ন থেকে নির্বাচিত হলেন তিন এমপি।

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়ন যেন এমপি তৈরির কারিগর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই একটি ইউনিয়ন থেকেই তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা সবাই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। ফলাফল ঘোষণার পর পুরো ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিজয়ীরা হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের সাঈদ আল নোমান।

রাউজান থেকে নির্বাচিত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নূরী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট। জামায়াতে ইসলামীর মো. শাহাজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট। এই জয়ে পৈতৃক ভিটায় বর্ষীয়ান এই নেতার অবস্থান আরও সুসংহত হলো।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া আসন থেকে জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মূলত তার বাবা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট। প্রচারণায় হুম্মাম তার বাবার উন্নয়ন ও রাজনৈতিক আদর্শ তুলে ধরেছিলেন।

অন্যদিকে চট্টগ্রাম-১০ আসন থেকে জয়ী হয়েছেন গহিরার আরেক কৃতি সন্তান সাঈদ আল নোমান। তিনি ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন। তিনি জামায়াতের শামসুজ্জমান হেলালীকে পরাজিত করেছেন। হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।

সাঈদ আল নোমান বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে। উচ্চশিক্ষিত এই তরুণ রাজনীতিবিদ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বাবাও ইতিপূর্বে এই এলাকা থেকে একাধিকবার সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

গহিরা ইউনিয়নের এই রাজনৈতিক আধিপত্য নতুন কিছু নয়। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই ইউনিয়ন থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারা সবাই ছিলেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী।

সেবার চট্টগ্রাম-৬ আসন থেকে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। তার বাড়ির পাশেই একই ইউনিয়নের বক্সে আলী চৌধুরী বাড়ি থেকে নির্বাচিত হয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯)। এছাড়া একই গ্রামের রকিব উদ্দিন মুন্সি বাড়ির সন্তান মহিউদ্দীন বাচ্চু চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। পর পর দুটি নির্বাচনে দুই ভিন্ন দলের তিনজন করে এমপি উপহার দিয়ে গহিরা ইউনিয়ন গুরুত্ব প্রমাণ করে চলেছে।

Related Topics

টপ নিউজ

রাউজান / জাতীয় নির্বাচন / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • চট্টগ্রামে বৃষ্টির পানিতে রেললাইন ডুবে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ  
  • টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী; চসিক বলছে, ‘উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি’
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]