Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
‘নির্বাচনে যুবকদের ভোটের প্রতিফলন হোক’: আবু সাঈদের কবর জিয়ারত করে জামায়াতের আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 12:15 pm
Last modified: 24 January, 2026, 12:21 pm

Related News

  • জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, একদলীয় শাসন কায়েম করবেন?: এ টি এম আজহার
  • বৈদেশিক চুক্তি ও এমওইউ সংসদে উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার
  • জামায়াতের এমপিকে মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি বিরোধী দলীয় নেতার
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান

‘নির্বাচনে যুবকদের ভোটের প্রতিফলন হোক’: আবু সাঈদের কবর জিয়ারত করে জামায়াতের আমির

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 12:15 pm
Last modified: 24 January, 2026, 12:21 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া।

রংপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সময় তিনি আসন্ন নির্বাচনে যুবক ও তরুণ ভোটারদের পছন্দের প্রতিফলন হোক—বলে মন্তব্য করেন।

আজ (২৪ জানুয়ারি)  সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপুরে আবু সাঈদের কবর জিয়ারতের পর শফিকুর রহমান সেখানে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আবু সাঈদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এ সময় জামায়াতের আমির বলেন, "ইনশাআল্লাহ, আবু সাঈদসহ সব শহীদের স্বপ্ন পূরণে আমরা লড়াই চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ন্যায়বিচার, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগোতে চাই।"
তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সুযোগ পেলে জামায়াতে ইসলামী তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে।

তিনি বলেন, "আমি যুবকদের কথা দিচ্ছি—আল্লাহ তৌফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ। নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে শক্তি, সাহস ও দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করব।"

নির্বাচন প্রক্রিয়ায় তরুণদের সতর্ক থাকার আহ্বানও জানান জামায়াতের আমির। 

তিনি বলেন, "তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা নিজের পছন্দ অনুযায়ী ভোট দেবে। কেউ যাতে তোমাদের ভোট নিয়ে হেলফেল করতে না পারে, সে জন্য আরও একবার লড়াই করতে হবে।"

তিনি আরও বলেন, যুবকদের হাত ধরেই গণমানুষের বিজয় নিশ্চিত করা সম্ভব বলে বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াত মনোনীত রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ।

কবর জিয়ারত শেষে জামায়াতের আমির সড়কপথে গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশে রওনা দেন। সেখানে নির্বাচনী সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

শফিকুর রহমান / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, একদলীয় শাসন কায়েম করবেন?: এ টি এম আজহার
  • বৈদেশিক চুক্তি ও এমওইউ সংসদে উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার
  • জামায়াতের এমপিকে মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি বিরোধী দলীয় নেতার
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]