Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, একদলীয় শাসন কায়েম করবেন?: এ টি এম আজহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2026, 10:00 pm
Last modified: 28 June, 2026, 10:26 pm

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • দুর্নীতি ও অর্থপাচার রোধের মাধ্যমে এ বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে: সংসদে মীর শাহে আলম  
  • সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার
  • আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, একদলীয় শাসন কায়েম করবেন?: এ টি এম আজহার

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ টি এম আজহার এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
28 June, 2026, 10:00 pm
Last modified: 28 June, 2026, 10:26 pm
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন দলটির সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, 'ধরলাম, আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?' একই সঙ্গে তিনি দেশের ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে ধাপে ধাপে সুদমুক্ত আর্থিক ব্যবস্থা গড়ে তোলারও প্রস্তাব দেন।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ টি এম আজহার এসব কথা বলেন। গত ২২ জুন বিএনপির এক সংসদ সদস্য জামায়াতকে ইঙ্গিত করে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানোর প্রেক্ষাপটে তিনি আজ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বাজেট আলোচনায় সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কি না, সে প্রশ্নও তোলেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি বলেন, 'আমি মনে করি, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন। কারণ, চার মাসেও আপনারা একজন লোক খুঁজে পেলেন না, যিনি রাষ্ট্রপতি হবেন।'

আজহার বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতিকে পদে রাখার বিষয়ে বিএনপি কোনো ইঙ্গিত পেয়েছে কি না, তা জনগণ জানতে চায়। ফ্যাসিবাদ নির্মূল করতে হলে তার সব চিহ্ন মুছে ফেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শুরুতে জামায়াতের প্রয়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও মীর কাশেম আলীকে স্মরণ করেন আজহার।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত এসব নেতাকে 'জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা' করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তবেই দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী এবং ঋণনির্ভর। রাজস্ব আহরণে অনিশ্চয়তা, অতিরিক্ত ঋণনির্ভরতা এবং উন্নয়ন ব্যয় সংকোচনের কারণে বাজেট বাস্তবায়ন কঠিন হতে পারে। মূল্যস্ফীতি, বৈদেশিক চাপ এবং বড় রাজস্ব ঘাটতিও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় পরিচালন ব্যয়ের লাগামহীন বৃদ্ধি। বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যার মধ্যে শুধু সুদ পরিশোধেই ব্যয় হবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা।
এই বিপুল সুদ পরিশোধ সরকারের আর্থিক সক্ষমতার ওপর বড় চাপ সৃষ্টি করবে উল্লেখ করে আজহার সুদমুক্ত আর্থিক উপকরণ বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট চালুর প্রস্তাব দেন। তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সুদনির্ভর ব্যবস্থা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হতে পারে না। তাই সুদভিত্তিক ঋণের বিকল্প হিসেবে ইসলামি শরিয়াহভিত্তিক রিটেইল সুকুক ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়টি বিবেচনা করা উচিত।

তবে তিনি স্বীকার করেন, এক বা দুই বছরের মধ্যে দেশকে সুদমুক্ত করা সম্ভব নয়। কিন্তু এখন থেকেই উদ্যোগ নেওয়া হলে ধাপে ধাপে জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করে সুদমুক্ত অর্থব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

এ টি এম আজহারুল ইসলাম / জামায়াত / নিষিদ্ধ / সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • দুর্নীতি ও অর্থপাচার রোধের মাধ্যমে এ বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে: সংসদে মীর শাহে আলম  
  • সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার
  • আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]