Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
উন্নয়নমূলক পদক্ষেপে জনগণের জীবন বদলাতে চায় বিএনপি: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 01:45 pm
Last modified: 10 January, 2026, 05:20 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 

উন্নয়নমূলক পদক্ষেপে জনগণের জীবন বদলাতে চায় বিএনপি: তারেক রহমান

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক মতপার্থক্য আছে এবং থাকবে। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবাইকে বলব—আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখতে হবে। সেখানে অবশ্যই জবাবদিহিতার জায়গা থাকতে হবে।’
টিবিএস রিপোর্ট
10 January, 2026, 01:45 pm
Last modified: 10 January, 2026, 05:20 pm

যথাযথ ও প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনে পরিবর্তন আনতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দল। এ লক্ষ্যে স্বাস্থ্য ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান। এর মাধ্যমে ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবনের অবসান ঘটে তার। আজ শনিবার (১০ জানুয়ারি) জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি দেশ নিয়ে নিজের এবং তার দলের ভাবনা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ জানুয়ারি থেকেই বিএনপি তাদের পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পরিকল্পনা করছে।

তিনি বলেন, "২২ জানুয়ারি থেকে আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবো। আপনাদের কাছ থেকে আলোচনা-সমালোচনা আশা করছি, যাতে তা দেশের মানুষের সমস্যা সমাধানে কাজে লাগতে পারে।" 

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। ফ্যামিলি কার্ড ব্যবস্থার মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যার লক্ষ্য মূলত গ্রামীণ নারীদের ক্ষমতায়ন।

দীর্ঘদিন পর দেশে ফেরার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, 'দেশে ফিরে আসার পর সাভারসহ কয়েকটি জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে। তারা একটি নতুন আশার আলো দেখতে চাইছে। ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—এই সবগুলোকে সামনে রেখে আমরা যদি দেশের জন্য এবং স্বাধীনতার জন্য কাজ করি, তবে নিশ্চয়ই আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।'

তিনি আরও বলেন, 'তরুণদের কর্মসংস্থানের অভাবের বিষয়টিও সমাধান করা প্রয়োজন।' কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি নারী, কৃষক, প্রবাসী ও তরুণসহ নাগরিকদের জীবন মান উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী মারাত্মকভাবে দূষিত। এছাড়া, দেশে নিরাপদ পানির সংকটও রয়েছে। এসব সমস্যার দিকেও গুরুত্ব দিতে হবে।

৫ আগস্টের আগের অবস্থায় বাংলাদেশের আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, 'রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে এবং জবাবদিহিতার জায়গা নিশ্চিত করতে হবে।'

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'আমাদের মধ্যে অনেক মতপার্থক্য আছে এবং থাকবে। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবাইকে বলব—আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখতে হবে। সেখানে অবশ্যই জবাবদিহিতার জায়গা থাকতে হবে।'

নারীর নিরাপত্তা সংক্রান্ত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, 'একজন সাংবাদিক নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। আমি মনে করি, নারী ও পুরুষ উভয়েরই নিরাপত্তা পাওয়ার সমান অধিকার রয়েছে।'

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমদ, নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন, আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন প্রমুখ। 

এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মেজর হাফিজ আহসদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]