Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 06:05 pm
Last modified: 08 January, 2026, 06:58 pm

Related News

  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান

আদালত সূত্রে জানা গেছে, এমএএম পাওয়ার লিমিটেড নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় খেলাপির তালিকায় তার নাম ওঠে।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 06:05 pm
Last modified: 08 January, 2026, 06:58 pm
প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপি তালিকায় নাম থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে। ফলে এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি।

আপিল বিভাগের চেম্বার জজ আদালত তার ঋণ খেলাপি সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করায় এই আইনি জটিলতা তৈরি হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এমএএম পাওয়ার লিমিটেড নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় খেলাপির তালিকায় তার নাম ওঠে।

হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী স্থগিতাদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের পৃথক আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে, গত ৮ ডিসেম্বর বিচারপতি এ কে এম রবিউল হাসানের একক হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এমএএম পাওয়ার লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান মুন্সীর নাম সিআইবি প্রতিবেদনে খেলাপি বা ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে অন্তর্ভুক্ত, প্রচার ও প্রকাশের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন।

একইসঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য একটি রুল জারি করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশনা দেয় আদালত। কেন্দ্রীয় ব্যাংক এই স্থগিতাদেশের কপি নির্বাচন কমিশনেও পাঠিয়েছিল।

হাইকোর্টের ওই আদেশে বলা হয়েছিল, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিপক্ষরা মঞ্জুরুল আহসান মুন্সীর নাম সিআইবি প্রতিবেদনে খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে না।

মামলার নথি অনুযায়ী, ঢাকা জেলার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা মামলা নং ৬২০/২০২৫-এ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর হওয়ায় ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিল এমএএম পাওয়ার লিমিটেড। পরবর্তীতে সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন।

এদিকে, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। হলফনামায় মুন্সী উল্লেখ করেছিলেন যে, উচ্চ আদালতের আদেশে তার নাম ঋণ খেলাপীর তালিকায় স্থগিত রয়েছে।

তবে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই আসনের এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এছাড়া রিটার্নিং কর্মকর্তার এমন পদক্ষেপকে নির্বাচনের আগেই মঞ্জুরুল আহসান মুন্সীর 'বিজয়' হিসেবে অনেকে বর্ণনা করলেও, আপিল বিভাগের আজকের আদেশের পর তার প্রার্থিতা এখন বড় ধরনের আইনি জটিলতায় পড়ল। আইনজীবীদের মতে, চেম্বার আদালতের এই স্থগিতাদেশের ফলে তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আর থাকছে না।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন / কুমিল্লা / হাসনাত আবদুল্লাহ / আদালত / ঋণ খেলাপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]