Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ

বাসস
01 January, 2026, 10:00 pm
Last modified: 01 January, 2026, 10:01 pm

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা বলেন, আঞ্চলিক নেতারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে একত্র হয়েছেন এবং তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সার্কের চেতনা এখনও বিদ্যমান।
বাসস
01 January, 2026, 10:00 pm
Last modified: 01 January, 2026, 10:01 pm
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বেশ কয়েকজন আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করেছে সার্কের চেতনা এখনো 'জাগ্রত ও বহাল' রয়েছে।

গতকাল বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা একথা বলেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান শফিকুল আলম।

তিনি আরও বলেন, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ আজ বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সবার কাছে একই বার্তা পৌঁছে দিয়েছেন, সার্ককে যেকোনো উপায়ে পুনরুজ্জীবিত করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আঞ্চলিক নেতারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে একত্র হয়েছেন এবং তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সার্কের চেতনা এখনও বিদ্যমান।

তিনি বলেন, সার্কের চেতনা জাগ্রত ও বহাল রয়েছে। আমাদের অবশ্যই সার্কের চেতনা সংরক্ষণ করতে হবে।

শফিকুল আলম বলেন, সফররত বিদেশি বিশিষ্টজনেরা জানাজার ব্যাপকতা ও মর্যাদায় অভিভূত হয়েছেন।

তিনি আরও বলেন, অতিথিরা প্রধান উপদেষ্টাকে বলেছেন তারা কখনো এত বড় জানাজা দেখেননি এবং শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠান পরিচালনার প্রশংসা করেছেন।

প্রেস সচিব বলেন, বিদেশি বিশিষ্টজনেরা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / সার্ক / বেগম খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]