Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
২৭ বছর পর করদাতাকে বকেয়া পরিশোধের নোটিশ দিল এনবিআর

বাংলাদেশ

রিয়াদ হোসেন
21 December, 2025, 10:25 am
Last modified: 21 December, 2025, 10:30 am

Related News

  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

২৭ বছর পর করদাতাকে বকেয়া পরিশোধের নোটিশ দিল এনবিআর

আইনি বাধা না থাকলেও এত দীর্ঘ সময় পর নোটিশ পাঠানোকে কর বিভাগের ‘চরম অদক্ষতা’ এবং করদাতার প্রতি ‘অবিচার’ বলে মনে করছেন কর বিশেষজ্ঞদের কেউ কেউ।
রিয়াদ হোসেন
21 December, 2025, 10:25 am
Last modified: 21 December, 2025, 10:30 am
ছবি: সংগৃহীত

ঢাকার এক নারী করদাতাকে ২৭ বছর আগের বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আইনি বাধা না থাকলেও এত দীর্ঘ সময় পর নোটিশ পাঠানোকে কর বিভাগের 'চরম অদক্ষতা' এবং করদাতার প্রতি 'অবিচার' বলে মনে করছেন কর বিশেষজ্ঞদের কেউ কেউ।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্যাক্স জোন–৬–এর অতিরিক্ত সহকারী কমিশনার অব ট্যাক্সেস (ইএসিটি) সালমা খাতুনের সই করা ওই নোটিশ গত ৭ ডিসেম্বর করদাতাকে পাঠানো হয়। নোটিশে ১৯৯৭–৯৮ কর বছরের ২৭ হাজার ৫৩৪ টাকা আয়কর ও ৪ হাজার ১৩১ টাকা সুদসহ মোট ৩১ হাজার ৬৭৪ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

একই নোটিশে পরবর্তী বছরের ৭১৯ টাকা এবং ২০০৬–০৭ কর বছরের ২ হাজার ৭৫ টাকা যোগ করে মোট ৩৪ হাজার ৪৬৮ টাকা পরিশোধের জন্যও তাগিদ দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বকেয়া কর পরিশোধ না করলে জরিমানা আরোপ এবং করদাতার ব্যাংক হিসাব জব্দের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আয়কর বিভাগের সাবেক এনবিআর সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "২৭ বছর পর একজন করদাতাকে বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠানো কর বিভাগের চরম অদক্ষতার প্রমাণ। কোনো কর দাবি থাকলে চার থেকে পাঁচ বছরের মধ্যেই তা নিষ্পত্তি হওয়ার কথা।"

এটিকে করদাতাদের প্রতি 'অবিচার' উল্লেখ করে তিনি বলেন, "এত বছর ধরে ওই ট্যাক্স জোন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা কী করেছেন? কেন আদায়ের উদ্যোগ নেওয়া হয়নি?"

আয়কর উইংয়ের আরেক সাবেক এনবিআর সদস্য আলমগীর হোসেন বলেন, "এত দীর্ঘ সময় পর বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠানোর কথা এই প্রথম শুনলাম।" 

তিনি বলেন, "কোর্টে মামলা ঝুলে থাকা ছাড়া এত দীর্ঘ সময় লাগার কোনো কারণ আছে কিনা, আমার জানা নেই।"

তবে তারা দুজনই জানিয়েছেন, আইনের দৃষ্টিতে এমন নোটিশ পাঠাতে কোনো বাধা নেই।

এ বিষয়ে জানতে ট্যাক্স জোন–৬–এর কমিশনার শ্রাবণী চাকমার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে একই কর অফিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বকেয়া কর আদায়ের জন্য এনবিআর থেকে আমাদের তাগাদা দেওয়া হয়েছিল। সে কারণে গণহারে নোটিশ পাঠানোর সময় এই করদাতাকেও পাঠানো হয়েছে। তবে এত আলোচনা হবে জানলে হয়তো নোটিশ পাঠানোই হতো না।"

এত বছর নোটিশ পাঠানো হয়নি কেন—এ প্রশ্নে তিনি বলেন, "ফাইলগুলো ম্যানুয়াল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। সম্ভবত ফাইলটি এমন জায়গায় ছিল, যা কারও নজরে আসেনি।" 

তিনি আরও বলেন, "এই ফাইল নিয়ে কোনো মামলা চলমান ছিল না, পুনরায় খোলার বিষয়ও নয়। এভাবে সমালোচনা হলে কর্মকর্তারা কাজ করতে উৎসাহ হারাবেন।"

এদিকে, যে নারী করদাতাকে নোটিশ পাঠানো হয়েছে, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এনবিআর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রায় ২ কোটি ২০ লাখ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) রয়েছে। এর মধ্যে নিয়মিত রিটার্ন জমা দেন প্রায় ৪৫ লাখ করদাতা।

তবে আয়কর আইন অনুযায়ী, করের দাবি কখনো তামাদি হয় না। করদাতার মৃত্যু হলেও তার উত্তরাধিকারীদের কাছ থেকে ওই কর আদায়ের বিধান রয়েছে।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

কর পরিশোধের নোটিস / কর / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]