Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
মক ভোটিংয়েই 'হ-য-ব-র-ল', ক্ষুব্ধ হয়ে নতুন করে ভোট নিলেন ইসি কর্মকর্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 November, 2025, 12:25 pm
Last modified: 29 November, 2025, 12:47 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

মক ভোটিংয়েই 'হ-য-ব-র-ল', ক্ষুব্ধ হয়ে নতুন করে ভোট নিলেন ইসি কর্মকর্তা

গণভোটের সব বিষয় না পড়েই, 'হ্যাঁ' ভোট দেয়ার কথা জানিয়েছেন এক ভোটার।
টিবিএস রিপোর্ট
29 November, 2025, 12:25 pm
Last modified: 29 November, 2025, 12:47 pm
ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজধানীতে আয়োজিত মক ভোটিংয়ে (মহড়া) অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। কেন্দ্রের 'হ-য-ব-র-ল' অবস্থা দেখে তিনি চলমান প্রক্রিয়া থামিয়ে দিয়ে নিজের তদারকিতে নতুন করে ভোটগ্রহণ শুরু করান।

আজ (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে আসন্ন জাতীয় নির্বাচনের ভোটের মহড়া হিসেবে মক ভোটিং শুরু হয়। ভোটগ্রহণ চলেছে বেলা ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিয়েছেন।

ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পর কেন্দ্রে উপস্থিত হন ইসি সানাউল্লাহ। এ সময় কেন্দ্রের বিশৃঙ্খল পরিস্থিতি ও অরাজকতা দেখে তিনি কর্মকর্তাদের ওপর বিরক্ত হন। তাৎক্ষণিকভাবে তিনি ভোটার ছাড়া অন্যদের কেন্দ্র থেকে সরে যাওয়ার নির্দেশ দেন এবং নতুন করে মক ভোটিং শুরুর ব্যবস্থা করেন।

ক্ষোভ প্রকাশ করে এই নির্বাচন কমিশনার বলেন, 'শুধুমাত্র এখানে নাটক করার জন্য এ কাজটা নয়, কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম হ-য-ব-র-ল ও অরাজকতা থাকলে এ কাজ করে লাভ নেই।'

সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে তিনি পুরুষ ও নারী কেন্দ্র থেকে ২০ জন করে ভোটার বাছাই করে পুনরায় মক ভোটিং শুরু করেন। তিনি বলেন, 'ভোটের লাইনে দাঁড়ানো থেকে ভোট দেওয়া পর্যন্ত কত সময় লাগে তা দেখতে হবে। কারণ, এই সময়ের ওপর ভিত্তি করে ভোটকক্ষ, গোপন কক্ষ ও ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।'

মক ভোটিংয়ে অংশ নেওয়া ভোটাররা সংসদ নির্বাচনের ব্যালটে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারলেও গণভোটের বিষয়টি নিয়ে অস্পষ্টতার কথা জানিয়েছেন।

শফিকুল ইসলাম নামের একজন ভোটার জানিয়েছেন, তিনি সংসদ নির্বাচনের ব্যালটে ভোট দিয়েছেন খুব সহজে। আর গণভোটের 'হ্যাঁ/না' ভোট দিয়েছেন না বুঝেই।

তিনি বলেন, 'গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা দরকার। এখানে গোলাপি রংয়ের ব্যালটে কী লেখা আছে তা পড়ার সুযোগও হয়নি, ছোট লেখায় খেয়ালও করতে পারিনি।' 

'আমি এটা ভালোভাবে বুঝিনি। একটা টিক ও ক্রস চিহ্ন রয়েছে-একটাতে সিল মেরে দিলাম। এটা নিয়ে প্রচারণা দরকার', আরও বলেন তিনি। 

ইসি সানাউল্লাহ অব্যবস্থাপনার অভিযোগ তুললেও প্রিজাইডিং অফিসার দাবি করেছেন, ভোট ব্যবস্থাপনা ভালোভাবে করা সম্ভব হয়েছে। তিনি জানান, ভোটার তালিকা যাচাই, ব্যালট পেপার সরবরাহ এবং সিল দেওয়াসহ সব মিলিয়ে প্রতি ভোটারের এক মিনিটের মতো সময় লাগছে।

সহকারী প্রিজাইডিং অফিসার জানান, প্রথম ঘণ্টায় কেন্দ্রের চারটি বুথে যথাক্রমে ২৩, ৩৭, ২৭ ও ২১ জন ভোটার ভোট দিয়েছেন।

পরে বেলা ১০টা ১৫ মিনিটে মক ভোটিং পরিস্থিতি পরিদর্শন করতে ওই কেন্দ্রে উপস্থিত হন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

সিইসি আরও বলেন, 'যদি প্রয়োজন হয় ভোটকেন্দ্র বাড়াব। এর আগে আমরা হিসাব করে দেখেছিলাম—একজন ভোটারকে ভোট দিতে কত সময় লাগে। আজ আমরা রিয়েল-টাইম অ্যাসেসমেন্ট করব। প্রয়োজনে ভোটকেন্দ্র বাড়ানো হবে। এখানে খরচ বড় বিষয় নয়—সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।' 

'যদি দেখা যায় বুথ বাড়ানো দরকার, সেটিও করা হবে। ভোটারকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়,' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

মক ভোটিং / নির্বাচন কমিশন / নির্বাচন কমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]