Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
এবারের নির্বাচন বর্তমান সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচনে কার্যকর: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2025, 05:45 pm
Last modified: 20 November, 2025, 05:57 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

এবারের নির্বাচন বর্তমান সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচনে কার্যকর: আসিফ নজরুল

তিনি বলেন, ‘ সংবিধান অনুযায়ী যেহেতু সংসদ ভেঙ্গে যাওয়ার ১৫ দিন আগে বা পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়, সে হিসেবে আগামী নির্বাচনে সংসদ গঠনের পর যখন সেটি ভেঙ্গে দেওয়া হবে, তার ১৫ দিন আগে বা পরে এ সরকার গঠন হবে।’
টিবিএস রিপোর্ট
20 November, 2025, 05:45 pm
Last modified: 20 November, 2025, 05:57 pm
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি: টিবিএস

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আপিল বিভাগের রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যকর হবে না, এটি কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, 'আপিল বিভাগের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হলো। সংবিধান অনুযায়ী যেহেতু সংসদ ভেঙ্গে যাওয়ার ১৫ দিন আগে বা পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়, সে হিসেবে আগামী নির্বাচনে সংসদ গঠনের পর যখন সেটি ভেঙ্গে দেওয়া হবে, তার ১৫ দিন আগে বা পরে এ সরকার গঠন হবে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।'

তিনি আরও বলেন, 'সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়। ২০১১ সালে সাবেক প্রধান বিচারপত এবিএম খায়রুল হক এক রায়ে সেটি বাতিল করেন। আমরা জানি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচানগুলো হয়েছে, সেগুলো মোটামুটি অবাধ হয়েছে। জনগন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সবসময় ক্ষমতাসীন দল নির্বাচনে পরাজিত হয়েছে। খায়রুল সেই ব্যবস্থাকে ধ্বংস করে রায় দিয়ে দেশে গণন্ত্রের পথ রুদ্ধ করেছিলেন। বৃহস্পতিার আপিল বিভাগ ঐতিহাসিক রায়ে আগের সেই সুন্দর ব্যবস্থাকে ফিরিয়ে দিয়েছেন।'

এদিকে জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার শিগগিরই ভারতকে চিঠি দেবে বলে তিনি জানান।

তিনি বলেন, 'এ দুইজন এখন কনভিকটেড। ভারতের সাথে চুক্তি অনুযায়ী এ দুইজনকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হবে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।'

এ ছাড়া তিনি আরও বলেন, 'শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথাও ভাবছে সরকার।'
 
Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / তত্ত্বাবধায়ক সরকার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]