Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2025, 08:30 pm
Last modified: 29 October, 2025, 08:33 pm

Related News

  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার

ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

অনশনরত শিক্ষার্থী নাজমুল মানসিক চাপ ও পরিচয় সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এ দেরির কারণে আমরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছি, আর মানসিকভাবেও বিপর্যস্ত। এখন এমন অবস্থায় আছি যেখানে পরিচয় দিতেও সংকোচবোধ হচ্ছে। আমাদের একটাই দাবি, দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করা হোক।’
টিবিএস রিপোর্ট
29 October, 2025, 08:30 pm
Last modified: 29 October, 2025, 08:33 pm
ছবি: টিবিএস

ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে ক্লাস শুরুর দাবিতে অনশনে বসেছেন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৩০ অক্টোবরের মধ্যেই শেষ করে দ্রুত ক্লাস শুরুর তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় তারা অনশন চালিয়ে যাবেন।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তারা ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির হাওলাদার বলেন, '৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে আমাদের ওরিয়েন্টেশনের কথা ছিল। কিন্তু সেই তারিখ পরিবর্তন করে ১৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ও ক্লাস শুরুর নতুন তারিখ দেওয়া হয়েছে। যেখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ক্লাস ও পরীক্ষা চলছে। আর ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। অথচ এখানে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়নি। আমরা এক অনিশ্চয়তার মধ্যে পড়েছি। আমরা তো এমনিতেই সেশন জটে রয়েছি।'

তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী প্রশাসককে আমাদের ক্লাস-পরীক্ষা শুরুর কথা জানিয়েছি, কিন্তু কোনো আশানুরূপ উত্তর বা আশ্বাস পাইনি। এ কারণে আমরা ক্লাস শুরু করার দাবিতে অনশনে বসেছি। যতক্ষণ পর্যন্ত ভর্তি ও ক্লাস কার্যক্রম শুরু হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাব।'

অনশনরত শিক্ষার্থী নাজমুল মানসিক চাপ ও পরিচয় সংকটের কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'এ দেরির কারণে আমরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছি, আর মানসিকভাবেও বিপর্যস্ত। এখন এমন অবস্থায় আছি যেখানে পরিচয় দিতেও সংকোচবোধ হচ্ছে। আমাদের একটাই দাবি, দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করা হোক।'

এ বিষয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, 'আগামীকাল, অর্থাৎ ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু এবং ভর্তি কার্যক্রম সম্ভব নয়। এ বিষয়ে মন্ত্রণালয়ে আজকে একটি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু উপদেষ্টা স্যার না থাকায় তা হয়নি। উনি আসলে আমরা নিশ্চয়ই বিষয়গুলো তুলে ধরব।'
 
Related Topics

টপ নিউজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি / অনশন / শিক্ষার্থী / ঢাকা কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]