Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
প্রাক-নির্বাচনি পরিবেশ ও প্রস্তুতি জানতে ইসিতে ইইউ প্রতিনিধি দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 04:25 pm
Last modified: 22 September, 2025, 09:10 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

প্রাক-নির্বাচনি পরিবেশ ও প্রস্তুতি জানতে ইসিতে ইইউ প্রতিনিধি দল

ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষণ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করছে।
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 04:25 pm
Last modified: 22 September, 2025, 09:10 pm
ছবি: জহির রায়হান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষণ টিম দল।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুই ধাপে বৈঠক করবে 'ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন'- নামের আট সদস্যের প্রতিনিধি দল।

বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন টিম এবং ইসির কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক চলবে। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ইসি আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করেন। তবে, বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রতিনিধি দল। 

এর আগে ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খান বলেন, 'নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষণ দল পাঠাবে কি না- তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন সফররত এ প্রতিনিধি দল।'

ছবি: জহির রায়হান

ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষণ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করছে।

ইসির এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারাদেশের রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপও তুলে ধরা হবে।

দেশের নির্বাচনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে ইসির আইনি সংস্কার, পোস্টাল ব্যালটে ভোট পদ্ধতি, নতুন দল নিবন্ধন, ভোটার তালিকার অগ্রগতি, প্রশিক্ষণ, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ নির্বাচনি রোডম্যাপের অগ্রগতি তুলে ধরা হতে পারে।

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে ইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসি / ইইউ প্রতিনিধি দল / জাতীয় সংসদ নির্বাচন / ইউরোপীয় ইউনিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ১৪ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]