Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
নতুন ‘সাইকস-পিকো বন্দোবস্তের’ বিরুদ্ধে এরদোয়ানের হুঁশিয়ারি

বাংলাদেশ

আরব নিউজ, আল জাজিরা
21 June, 2025, 05:10 pm
Last modified: 21 June, 2025, 06:30 pm

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত

নতুন ‘সাইকস-পিকো বন্দোবস্তের’ বিরুদ্ধে এরদোয়ানের হুঁশিয়ারি

এসময় তিনি জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইরানের জনগণের অদম্যতার ওপর আস্থা প্রকাশ করে বলেন, “তিনি বলেন, “আমরা নিঃসন্দেহ—ইরানি জনগণ তাদের পারস্পরিক সংহতি ও কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দৃঢ় অভিজ্ঞতার মাধ্যমে এই দিনগুলো অতিক্রম করবে।”
আরব নিউজ, আল জাজিরা
21 June, 2025, 05:10 pm
Last modified: 21 June, 2025, 06:30 pm
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফাইল ছবি/সংগৃহীত

মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের নতুন নীল নকশার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি মনে করেন, পশ্চিমারা কুখ্যাত সাইকস-পিকো চুক্তির নয়া বন্দোবস্ত নিয়ে এগোচ্ছে।

আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে তিনি বলেন, "আমাদের অঞ্চলে নতুন কোনো সাইকস-পিকো বন্দোবস্তের প্রতিষ্ঠা আমরা মেনে নেব না, যেখানে সীমান্তরেখা টানা হবে রক্ত দিয়ে।"

এসময় তিনি জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইরানের জনগণের অদম্যতার ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, "আমরা নিঃসন্দেহ—ইরানি জনগণ তাদের পারস্পরিক সংহতি ও কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দৃঢ় অভিজ্ঞতার মাধ্যমে এই দিনগুলো অতিক্রম করবে।"

প্রথম মহাযুদ্ধের সময় তুরস্ক অক্ষশক্তির পক্ষে যোগ দেয়। কিন্তু তারও আগে থেকেই চলছিল ওসমানীয় বা অটোমান সাম্রাজ্যকে নিজেদের মধ্যে ভাগাভাগি করতে নিতে পশ্চিমাদের গোপন পরিকল্পনা। কিন্তু, তুরস্ক অক্ষশক্তির পক্ষে যোগ দিলে ১৯১৬ সালের ১৬ মে ইংল্যান্ড ও ফ্রান্স লন্ডনে এক গোপন চুক্তি করে। আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি এশিয়া মাইনর চুক্তি হিসেবে পরিচিত। কূটনীতিক মার্ক সাইকস ও ফ্রাঁসোয়া জর্জ পিকো ছিলেন এর মূল কারিগর। পরবর্তীকালে এই চুক্তিটিই সাইকস-পিকো চুক্তি নামে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে কুখ্যাতি লাভ করে।

এই চুক্তির দৌলতেই যুদ্ধশেষে মধ্যপ্রাচ্যের ওপর ফ্রান্স ও ইংল্যান্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়।

'ইরানের পরমাণু আলোচনা ভেস্তে দেওয়াই ইসরায়েলি হামলার লক্ষ্য'

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে ইরানে ইসরায়েলি হামলা মূলত সেই আলোচনাকে নস্যাৎ করার উদ্দেশেই চালানো হয়েছে। এ থেকে এটাই স্পষ্ট হয় যে ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান চায় না।

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান ইসরায়েলের ওপর প্রভাব রাখতে সক্ষম এমন দেশগুলোকে ইসরায়েলের 'বিষে' কান না দেওয়ার এবং আলোচনার মাধ্যমে এ সংঘাতের সমাধান খোঁজার আহ্বান জানান। 

এরদোয়ান মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা জোরদার করে।

এদিকে বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ ইস্তাম্বুলে পৌঁছেছেন। তিনি ইসরায়েলের সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আলোচনার জন্য ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে গিয়েছেন।

ওআইসির এই বৈঠকে প্রায় ৪০টি দেশের কূটনীতিকরা অংশ নিচ্ছেন।

আরাগচি গতকাল শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে তিনি বলেছিলেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে তিনি কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নন। 

একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের অনুরোধে ইস্তাম্বুলে ওআইসির সব সদস্যের অংশগ্রহণে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের মতে, আজ স্থানীয় সময় সন্ধ্যায় এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / হামলা / ইরান / পারমাণবিক / তুরস্ক / ওআইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]