Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
লাইট ইঞ্জিনিয়ারিং খাতে রপ্তানি বাড়াতে শিল্প মালিক সমিতির ৭ প্রস্তাব, এক্সপো শুরু ২৯ মে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 May, 2025, 10:40 am
Last modified: 28 May, 2025, 10:44 am

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • জুনে বড় উল্লম্ফন হলেও ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় ০.৫৮% কমে ৪৮ বিলিয়ন ডলার
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • অপ্রচলিত বাজারে কোথাও প্রবৃদ্ধি, কোথাও ধাক্কা বাংলাদেশের রপ্তানিতে

লাইট ইঞ্জিনিয়ারিং খাতে রপ্তানি বাড়াতে শিল্প মালিক সমিতির ৭ প্রস্তাব, এক্সপো শুরু ২৯ মে

লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ মে মিন্টো রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৫’।
টিবিএস রিপোর্ট
28 May, 2025, 10:40 am
Last modified: 28 May, 2025, 10:44 am
২৭ মে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)। ছবি: টিবিএস

লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সাত দফা সুপারিশ করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)। এসব সুপারিশের মধ্যে রয়েছে আধুনিক 'লাইট ইঞ্জিনিয়ারিং জোন' গড়ে তোলা, কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস এবং আমদানি প্রক্রিয়া সহজ করা।

সমিতির মতে, কার্যকর সরকারি উদ্যোগ ও নীতিগত সহায়তা পেলে এ খাতটি দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে।

২৭ মে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশগুলো তুলে ধরেন বাইশিমাস সভাপতি মো. আবদুর রাজ্জাক।

তিনি জানান, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ মে মিন্টো রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে 'বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৫'। এ প্রদর্শনীর আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসি৪জে) প্রকল্প এবং বাইশিমাস। উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, দেশীয় শিল্পপতি ও বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন।

এক্সপোতে দেশের শীর্ষস্থানীয় লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রাংশ ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করবে। অংশ নেবে ডাই ও মোল্ড, শিল্প যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি, স্পেয়ার পার্টস, মেটাল কাস্টিং এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি খাতের প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সুপারিশ

সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক একটি পরিবেশবান্ধব, নিরাপদ এবং মান নিয়ন্ত্রিত লাইট ইঞ্জিনিয়ারিং জোন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন, যা বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী কমপ্লায়েন্স–সম্মত পণ্য উৎপাদনে সহায়তা করবে।

তিনি গবেষণাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেন।

উৎপাদন ব্যয় বাড়ার জন্য কাঁচামালে উচ্চ শুল্ককে দায়ী করে বাইশিমাস সভাপতি বলেন, এ পরিস্থিতিতে শুল্ক হ্রাস এবং আমদানি প্রক্রিয়া সহজ করা জরুরি।

চীন, ভারত ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত প্রযুক্তি, মানসম্পন্ন ডিজাইন এবং প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশীয়ভাবে উদ্ভাবিত যন্ত্রাংশ ও ডিজাইন যাতে নকল না হয়, সেজন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর পেটেন্ট ও ডিজাইন নিবন্ধন ব্যবস্থার প্রস্তাব দেন আবদুর রাজ্জাক।

শ্রমনির্ভর এই খাতে নারীদের এবং তরুণদের সম্পৃক্ত করতে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ও প্রণোদনার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি। পাশাপাশি রপ্তানিকারকদের জন্য নগদ সহায়তা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের প্রাপ্যতা নিশ্চিত করারও আহ্বান জানান।

জমির দাম নিয়ে এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, মুন্সিগঞ্জে শিল্পপার্কে প্রতি কাঠা জমির দাম এখন প্রায় সাড়ে ছয় লাখ টাকা, যা উদ্যোক্তাদের প্লট বরাদ্দে নিরুৎসাহিত করছে। এটি খাতটির অগ্রগতির বড় বাধা বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০ হাজার লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান সরাসরি ৩ লাখ এবং পরোক্ষভাবে প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। খাতটি দেশের জিডিপিতে প্রায় ৩ শতাংশ অবদান রাখছে এবং বছরে ৭৯৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি আয় করছে।

Related Topics

টপ নিউজ

লাইট ইঞ্জিনিয়ারিং / রপ্তানি / সরকারি উদ্যোগ / নীতিগত সহায়তা / বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি / প্রস্তাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • জুনে বড় উল্লম্ফন হলেও ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় ০.৫৮% কমে ৪৮ বিলিয়ন ডলার
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • অপ্রচলিত বাজারে কোথাও প্রবৃদ্ধি, কোথাও ধাক্কা বাংলাদেশের রপ্তানিতে

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]