Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
‘আলোচনা ফলপ্রসূ হয়নি’: অভিযোগ এনবিআর কর্মকর্তাদের, কাল পরবর্তী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2025, 09:55 pm
Last modified: 20 May, 2025, 10:24 pm

Related News

  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

‘আলোচনা ফলপ্রসূ হয়নি’: অভিযোগ এনবিআর কর্মকর্তাদের, কাল পরবর্তী কর্মসূচি ঘোষণা

কাল সকাল ৯টা থেকে দুপুরে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা।
টিবিএস রিপোর্ট
20 May, 2025, 09:55 pm
Last modified: 20 May, 2025, 10:24 pm
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে গত রোববার কলম বিরতি কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা-কর্মচারীরা। ফাইল ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টাসহ তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর এনবিআর কর্মকর্তারা দাবি করেছেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। তারা আগামীকাল বুধবার এ অবস্থায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।  

আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর কর্মকর্তারা এ কথা জানান।

এর আগে আজ বিকেলে সচিবালয়ে এনবিআরের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এনবিআর যেভাবে দুই বিভাগে ভাগ করা হয়েছে, সেরকমই থাকবে। এ নিয়ে যে মিস-কনসেপশন [ভুল ধারণা] হয়েছিল, সেটি দূর হয়েছে।

আরও পড়ুন: 'মিস-কনসেপশন দূর হয়েছে': এনবিআর-এর বিভক্তি বজায় রাখার কথা জানালেন অর্থ উপদেষ্টা

সে সময় বৈঠক ফলপ্রসূ হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজকের বৈঠক ফলপ্রসূ৷'

বৈঠক শেষে এনবিআরের এক কর্মকর্তার কাছে জানতে চাইলে সে সময় তিনি বলেছিলেন, এনবিআর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কথা জানাবে।

আজ রাতে এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আলোচ্য সভাটি ফলপ্রসূ হয়নি।…আগামীকাল দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।'

আরো বলা হয়, বুধবার সকাল ৯ টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত এনবিআরের অধীন ঢাকাস্থ অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরে এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।

উল্লেখ্য, গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তোলেন সংস্থাটির কর্মকর্তারা। এ অভিযোগে তারা গত কয়েকদিন কলম বিরতি কর্মসূচিও পালন করেছেন।

এর আগে গতকাল সোমবার (১৯ মে) নিজের দপ্তরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা (এনবিআর) প্রস্তাবিত বিভক্তি ও সচিব নিয়োগের বিরুদ্ধে কর্মকর্তাদের চলমান প্রতিবাদের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করে জানিয়ে দেন—এক্ষেত্রে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, 'এনবিআরে আন্দোলন হচ্ছে, কর্মবিরতি হচ্ছে। কিন্তু আমরা এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ [আপস] করব না। ২০০৮ সালেও এনবিআর কর্মকর্তারা এমন চেষ্টা করেছিলেন। তখন কাস্টমস অফিসিয়ালরা অটোমেশন হতে দেয়নি। অথচ তখন যদি অটোমেশন ও ব্যবস্থাপনা আলাদা করা হতো, তাহলে এতদিনে রাজস্ব আহরণ পরিস্থিতি অনেক ভালো হতো।'

আজকের বৈঠকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান ছাড়াও সংস্কার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তাতে কোনো সমাধান আসেনি বলে দাবি করেন এনবিআর কর্মকর্তারা। 

Related Topics

টপ নিউজ

এনবিআর / আলোচনা / কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]