Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ২ নারীসহ নিহত ৫, আটক ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2025, 03:40 pm
Last modified: 08 May, 2025, 08:33 pm

Related News

  • কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
  • ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের
  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ২ নারীসহ নিহত ৫, আটক ২

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলায় তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
08 May, 2025, 03:40 pm
Last modified: 08 May, 2025, 08:33 pm
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: টিবিএস

মুন্সীগঞ্জের নিমতলায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ২ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৬ জন। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলায় তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ের পুলিশের হাসাঁড়া থানার এসআই আব্দুর রহমান টিবিএসকে বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের দুর্ঘটনায় স্পটে একজন মারা গেছেন। আর বাকী ৪ জন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

তিনি আরও জানান, আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। তবে আহত ও নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিলো। সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। এ সময় মহাসড়কের পাশে অ্যাম্বুলেন্সের চাকা সংস্কার করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তারা আরও জানায়, বাসের চাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৭ জন আরোহীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও চারজনকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ আল মামুন জানান, দূর্ঘটনায় ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। এছাড়া  গুরুতর আহত অবস্থায় অপরাপর অ্যাম্বুলেন্স যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

এদিকে, গোল্ডেন লাইন পরিবহনের দুই স্টাফকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাসের সুপারভাইজার ফরিদপুর জেলার কানাই লালের ছেলে কল্যান বিশ্বাস ও হেল্পার ঢাকার যাত্রাবাড়ীর আবু বকর সিদ্দিকের ছেলে সাইফুল ইসলাম।

ঘটনার পর আজ বিকাল ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হাসাঁরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।

তিনি বলেন, 'দূর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও সংশ্লিষ্ট অন্যদের আটক করতে অভিযান চালায় পুলিশ। পরে বাসের হেল্পার ও সুপারভাইজারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়। তবে, চালক এখনো পলাতক রয়েছেন।'

এছাড়া গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করে হাঁসারা হাইওয়ে পুলিশ ফাড়িতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলতি বছরে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩০টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুই ডজন ছাড়িয়ে গেছে। সড়কটি এখন মরণফাঁদে ও ডাকাতির অভয়ারণ্যে পরিণত হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের গত মাসের এক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়েতে ১০টি দুর্ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারান। ফেব্রুয়ারিতে আরও ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত হন। এপ্রিলেও কমপক্ষে ৭টি দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা-ভাঙ্গা সংযোগে নির্মিত ৫৫ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়েটি মূলত রাজধানীমুখী যাত্রাকে সহজ করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখন এটি প্রাণনাশের পথে পরিণত হয়েছে।

এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতার অভাব, ট্রাফিক নিয়মের প্রতি চরম অবহেলা, গতি নিয়ন্ত্রণে আইন প্রয়োগের ঘাটতি এবং চালকদের বেপরোয়া গতিই এ সড়কটিকে দেশের অন্যতম প্রাণঘাতী রুটে পরিণত করেছে।

২০২০ সালের মার্চে এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর থেকেই দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। উদ্বোধন থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত এখানে অন্তত ৭৯টি দুর্ঘটনা ঘটে, যাতে ৬৫ জন নিহত ও ৬৭ জন গুরুতর আহত হন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদন মতে, শুধু ২০২১ সালেই এখানে মোট ১৯৬টি দুর্ঘটনা ঘটে, যাতে ৭৪ জন প্রাণ হারান এবং ২৬৫ জন গুরুতর আহত হন।
 

Related Topics

টপ নিউজ

মুন্সিগঞ্জ / এক্সপ্রেসওয়ে / সড়ক দুর্ঘটনা / এম্বুলেন্স / বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
  • ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের
  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]