দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
দেশে উৎপাদিত মদের ওপর নতুন করে সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করেছে সরকার। এর ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত প্রতি লিটার মদের দাম ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফশিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে। নতুন এই কর কাঠামো অনুযায়ী, কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি—উভয় ব্র্যান্ডের মদের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে।
এখন নতুন করে কর যুক্ত হওয়ার ফলে কেরুর মদের দাম লিটারে একলাফে ৫০০ টাকা বেড়ে যাবে। ফলে দেশি মদের সেবনকারীদের আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে।
