Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

বিমানবন্দরের আগুনে ১ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের

কার্গো ভিলেজের গোডাউনে তৈরি পোশাক ছাড়াও ফার্মাসিউটিক্যাল, কৃষি ও কমার্শিয়াল ইমপোর্টারদের বিভিন্ন কাঁচামাল থাকে।
বিমানবন্দরের আগুনে ১ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের

অর্থনীতি

রিয়াদ হোসেন
18 October, 2025, 10:45 pm
Last modified: 18 October, 2025, 11:06 pm

Related News

  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • জুনে বড় উল্লম্ফন হলেও ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় ০.৫৮% কমে ৪৮ বিলিয়ন ডলার
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে

বিমানবন্দরের আগুনে ১ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের

কার্গো ভিলেজের গোডাউনে তৈরি পোশাক ছাড়াও ফার্মাসিউটিক্যাল, কৃষি ও কমার্শিয়াল ইমপোর্টারদের বিভিন্ন কাঁচামাল থাকে।
রিয়াদ হোসেন
18 October, 2025, 10:45 pm
Last modified: 18 October, 2025, 11:06 pm
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। ছবি: ফোকাস বাংলা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্পষ্ট না হলেও এ ঘটনায় আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের ধারণা- এতে এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। 

ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট কবীর আহমেদ খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সরাসরি কী পরিমাণ ক্ষতি হতে পারে, তার হিসাব এখনই জানার সুযোগ নেই। কিন্তু এ কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক বিলিয়ন ডলারের বেশি আমদানি ও রপ্তানি ইমপ্যাক্টেড হতে পারে।'

একই কথা বলেছেন তৈরি পোশাক খাতের রপ্তানিকারক ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তিনি টিবিএসকে বলেন, 'আমরা ধারণা করছি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, আর তা হতে পারে এক বিলিয়ন ডলারেরও ওপরে।'

তিনি জানান, এর মধ্যে সরাসরি আর্থিক ক্ষতি ছাড়াও, সময় মতো কাঁচামাল না পাওয়ায় অর্ডার ক্যানসেল, কয়েক গুণ বাড়তি ব্যয়ে এয়ারে পাঠাতে বাধ্য হওয়া, ডিসকাউন্ট, সময় মতো বায়ারের স্যাম্পল না পাওয়ায় অর্ডার কনফার্ম করতে না পারাসহ আরো কিছু ক্ষতি রয়েছে। 

উল্লেখ্য, কার্গো ভিলেজের গোডাউনে তৈরি পোশাক ছাড়াও ফার্মাসিউটিক্যাল, কৃষি ও কমার্শিয়াল ইমপোর্টারদের বিভিন্ন কাঁচামাল থাকে।

ফজলে শামীম এহসান বলেন, 'তৈরি পোশাক খাতের ৫০০ শতাধিক রপ্তানিকারকের ছোট ছোট মালামাল আছে সেখানে। টাকার পরিমাণে কম হলেও এর সঙ্গে মিলিয়ন মিলিয়ন ডলারের রপ্তানি জড়িত।'

তিনি বলেন, 'আমার হয়তো ২ হাজার ডলার মূল্যের ক্ষতি হলো। কিন্তু এর কারণে রপ্তানি আটকে যাবে প্রায় দুই লাখ ডলারের। জরুরি হওয়ার কারণেই আমরা এয়ারে এগুলো আমদানি করি। পুড়ে গেলে আমদানিতে দেরি হবে, যে কারণে হয়তো এয়ারে পাঠাতে হবে। এয়ারে পাঠাতে হলে মোট পণ্যের মূল্যের অর্ধেক চলে যাবে, যা আমাকে বহন করতে হবে। তা না হলে বায়ার হয়তো ৫০ শতাংশ ডিসকাউন্ট চাইবে।

ফলে ছোট ব্যবসায়ীদের পক্ষে এমন লোকসান করার পর আর উঠে দাঁড়ানো সম্ভব হবে না।

তিনি বলেন, অনেক সময় বায়ার একটি স্যাম্পল পাঠালো বাংলাদেশসহ তিন দেশে। সময়মতো এই স্যাম্পল না পাওয়ায় আমরা কাউন্টার স্যাম্পল বায়ারকে পাঠাতে পারবো না। অথচ এই সময়ে হয়তো চীনের রপ্তানিকারক পাঠালো এবং তিনি অর্ডার কনফার্ম করলেন, বাংলাদেশ ওই অর্ডার পেল না।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীও একই কথা বলেন।  

ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, এয়ার কার্গোতে থাকা আমদানি ও রপ্তানির মালামালের মধ্যে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের মালামাল থাকে প্রায় এক-তৃতীয়াংশ। দেশে বর্তমানে ৬০টির বেশি ইন্টারন্যাশনাল এয়ার কার্গো কুরিয়ার সেবার মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে জড়িত।

তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা তাদের কী পরিমাণ মালামাল এবং আর্থিক অঙ্কে এর পরিমাণ কত, সেই হিসাব করছেন বলে বিজিএমইএ জানিয়েছে।

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, 'আমাদের সব মেম্বারের কাছে চিঠি পাঠিয়েছি, তাদের কী পরিমাণ মালামাল এয়ার কার্গোতে ছিল তা জানানোর জন্য।'

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা কঠিন। 

অবশ্য মাহমুদ হাসান খানেরও আমদানিকৃত অ্যাক্সেসরিজ ও মেশিনারিজ ছিল এয়ার কার্গোতে। সেগুলো অক্ষত আছে না পুড়ে গেছে, তা শনিবার সন্ধ্যা পর্যন্ত জানতে পারেননি তিনি।

জেমটেক্স লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ বলেন, 'ভারত থেকে আমার আমদানি করা প্রায় ৪০ কেজি লেইচ (অ্যাক্সেসরিজ) ছিল কার্গো ভিলেজে। আমার সিঅ্যান্ডএফ এজেন্ট জানিয়েছে, ওই মালামাল পুড়ে যাওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। আমার এই পণ্য ছিল কুরিয়ার সেকশনে এবং প্রথমেই আগুন ধরেছে ওই সেকশনে।'

তিনি বলেন, 'দ্রুত প্রয়োজন হওয়ায় এয়ারের মাধ্যমে এই অ্যাক্সেসরিজ আমদানি করেছিলাম। যার মাধ্যমে ১.৬২  লাখ ডলারের রপ্তানি হওয়ার কথা। সম্ভবত এই রপ্তানি বন্ধ হয়ে যাবে। কারণ, এর আগে গত ৩০ তারিখে আমার রপ্তানির ডেট ফেইল করেছি।' 

গত বছর বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিলো প্রায় ৪০ বিলিয়ন ডলার।

কার্গো ভিলেজ ব্যবহার করে মূলত হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্যের আমদানি এবং তৈরি পোশাক ও নমুনা, অল্প পরিমাণ অ্যাক্সেসরিজ, দলিলপত্র ও পারসেল আমদানি বা রপ্তানি করা হয়ে থাকে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জানান, তাদের ৭৫ হাজার ডলার মূল্যের ওষুষের কেমিক্যাল পুড়ে গেছে।

তিনি বলেছেন, 'আমি বৃহস্পতিবার চেষ্টা করেছিলাম ওই পণ্য ছাড় করাতে, কিন্তু পারিনি। রোববার ক্লিয়ার করার কথা ছিল, কিন্তু সব পুড়ে গেছে।'

Related Topics

টপ নিউজ

ঢাকা / বিমানবন্দর / আগুন / আমদানি / রপ্তানি / বিজিএমইএ / বিকেএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • জুনে বড় উল্লম্ফন হলেও ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় ০.৫৮% কমে ৪৮ বিলিয়ন ডলার
  • হিউম্যানয়েড ও রোবট: বৈশ্বিক উৎপাদনের আধিপত্য ধরে রাখতে চীনের সহায়ক হতে পারে

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab