Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
ভূমিকর আদায়ের হার সন্তোষজনক: ভূমি উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 July, 2025, 06:30 pm
Last modified: 20 July, 2025, 06:30 pm

Related News

  • গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান ভূমি উপদেষ্টার
  • সারাদেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি 
  • খাদ্য মজুদ ইতিহাসের সর্বোচ্চ: খাদ্য উপদেষ্টা
  • মার্চ-এপ্রিলে ৭ লাখ টন খাদ্য বিতরণ করবে সরকার, তদারকি করতে ডিসিদের নির্দেশ
  • বাজার কারসাজি ঠেকাতে সরকারের খাদ্য মজুদ বাড়ানো হবে: অর্থ উপদেষ্টা

ভূমিকর আদায়ের হার সন্তোষজনক: ভূমি উপদেষ্টা

উপদেষ্টা বলেন, মাঠ পর্যায় কাজে বিভাগীয় কমিশিনারদের যথাযথ তদারকির ফলে নানা ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সফলতা এসেছে। প্রতিটি বিভাগের কাজে বিভাগীয় কমিশনাররা আরো সম্পৃক্ত থেকে এসব কাজে নিয়মিত তদারকি করতে হবে।
টিবিএস রিপোর্ট
20 July, 2025, 06:30 pm
Last modified: 20 July, 2025, 06:30 pm
আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

বিভাগীয় কমিশনারদের তদারকি ও দিকনিদের্শনার ফলে এবছর ভূমিকর আদায়ের হার সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, এবছর মোট ভূমি উন্নয়নকর আদায় হয়েছে ১,১০৫ কোটি টাকা। আগামী অর্থবছরে এই ভূমিকর আদায়ের হার আরো বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

আজ রোববার (২০ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে 'বিভাগীয় কমিশনার সমন্বয় সভা জুলাই, ২০২৫' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মাঠ পর্যায় কাজে বিভাগীয় কমিশিনারদের যথাযথ তদারকির ফলে নানা ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সফলতা এসেছে। প্রতিটি বিভাগের কাজে বিভাগীয় কমিশনাররা আরো সম্পৃক্ত থেকে এসব কাজে নিয়মিত তদারকি করতে হবে।

তিনি বলেন, নোয়াখালী ও ভোলাসহ বেশকিছু জেলায় নতুন নতুন চর জেগে উঠছে। এসব চর মানুষের আশা ও সম্ভাবনাকে নির্দেশ করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নতুন চর জেগে ওঠা একটি স্বাভাবিক প্রক্রিয়া, এবং এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব চরের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। চরগুলো ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর খাদ্যের আধার হিসেবে গড়ে তুলতে হবে। এসব চরে যত সংখ্যক গবাদিপশু বিচরণ করতে পারবে তত বেশি দুধ উৎপাদন হবে। তাই চরে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকা জরুরি— যাতে করে ভূমিহীনদের বসবাসসহ গবাদিপশুর বিচরণ নির্বিঘ্ন হয়।

আলী ইমাম মজুমদার আরো বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে চাহিদার চেয়ে যেন বেশি জমি অধিগ্রহণ করা না হয়— সরেজমিনে তা তদারকির করতে হবে। ভূমি অধিগ্রহণের ক্ষতিপুরণের অর্থ সফটওয়্যারের আওতায় নিয়ে আসার কার্যক্রম গ্রহণ করেছে ঢাকার জেলা প্রশাসক। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম চালু করা হবে। পার্বত্য জেলা-ব্যতিত সারাদেশের ৪৮টি জেলায় ৪২৩টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আরো ১১ট জেলায় এই কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।

অনলাইন ভূমিসেবা, ভূমি অফিস পরিদর্শনসহ জনসেবা নিশ্চিতে কমিশনারদের আরো ভূমিকা রাখার আহ্বান জানান ভূমি উপদেষ্টা। তিনি বলেন, কমিশনারদের যথাযথ তদারকির ফলে এবছর অন্যান্য বছরের তুলনায় বালু মহালে বালু উত্তোলন নিয়ন্ত্রিত ছিল।

সভায় খুলনা বিভাগীয় কমিশনার জানান, নদীভাঙ্গন আমাদের দেশে একটি নিয়মিত ঘটনা, এতে নদীতে চর পরাতে কোনটা— দীর জমি আর কোনটি ব্যক্তিমালিকানধীন জমি নির্ণয় করা কঠিন হয়ে গেছে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনাররা-সহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ভূমি কর / ভূমি উপদেষ্টা / আলী ইমাম মজুমদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান ভূমি উপদেষ্টার
  • সারাদেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি 
  • খাদ্য মজুদ ইতিহাসের সর্বোচ্চ: খাদ্য উপদেষ্টা
  • মার্চ-এপ্রিলে ৭ লাখ টন খাদ্য বিতরণ করবে সরকার, তদারকি করতে ডিসিদের নির্দেশ
  • বাজার কারসাজি ঠেকাতে সরকারের খাদ্য মজুদ বাড়ানো হবে: অর্থ উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]