Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আসন্ন বাজেটে যৌক্তিকভাবে কর বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 07:30 pm
Last modified: 10 April, 2025, 07:36 pm

Related News

  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা

আসন্ন বাজেটে যৌক্তিকভাবে কর বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

তিনি বলেন, “উন্নয়নের জন্য রাজস্ব অপরিহার্য। আমাদের উপর ব্যাপক চাপ রয়েছে রাজস্ব সংগ্রহ বাড়ানোর, না পারলে অগ্রগতি নিশ্চিত করতে ব্যর্থ হব।”
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 07:30 pm
Last modified: 10 April, 2025, 07:36 pm
চট্টগ্রাম চেম্বারে প্রাক-বাজেট আলোচনায় বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি: মিজানুর রহমান ইউসুফ/ টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আসন্ন জাতীয় বাজেটে কর যৌক্তিকভাবে বৃদ্ধি করা হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে রাজস্ব আদায় বাড়ানো এখন জরুরি হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রাক-বাজেট আলোচনায় বক্তৃতা করতে গিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম নিম্নতম, যা আমাদের জন্য লজ্জাজনক। কর কমালে বড় ধরনের রাজস্ব ঘাটতি দেখা দেবে, যা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ বহন করতে পারবে না।

তিনি বলেন, "উন্নয়নের জন্য রাজস্ব অপরিহার্য। আমাদের উপর ব্যাপক চাপ রয়েছে রাজস্ব সংগ্রহ বাড়ানোর, না পারলে অগ্রগতি নিশ্চিত করতে ব্যর্থ হব।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিসিআই প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর চেম্বারের সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি আবিদা মুস্তাফা, বাংলাদেশ ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মকসুদুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সালেহ আহমেদ সোলাইমান, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলীসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

এনবিআর চেয়ারম্যান উদাহরণ দিয়ে বলেন, "একটি দেশ একটি পরিবারের মতো—যারা বেশি আয় করে, তারা বেশি অবদান রাখে, আর যারা আয় করে না, তারা পকেট মানি পায়। তেমনি আমরা কর সংগ্রহ করি ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করি।"

তিনি জানান, দেশে নিবন্ধিত ১ কোটি ৪৫ লাখ করদাতার মধ্যে প্রকৃত কর প্রদান করেন মাত্র ৪৫ লাখ, যার মধ্যে ৩০ লাখ করদাতা শূন্য রিটার্নধারী। তবে তিনি বলেন, কর ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতি হচ্ছে—গত বছর অনলাইনে ৪ লাখ রিটার্ন জমা পড়লেও এবার তা ১৫ লাখে পৌঁছেছে।

ভ্যাট কমানোর প্রস্তাবের জবাবে আবদুর রহমান খান বলেন, আমরা একক হারে ভ্যাট কমাতে প্রস্তুত, তবে সব পণ্যে একই হার হতে হবে। ব্যবসায়ীদেরও প্রকৃত ভ্যাট প্রদানের ব্যাপারে সৎ হতে হবে। তিনি আরও জানান, এনবিআর প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভ্যাট নিরীক্ষা চালু করার চিন্তা করছে, এবং ভ্যাট ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয় করতে কাজ করছে।

বন্ড সুবিধার অপব্যবহার নিয়েও কঠোর মন্তব্য করেন তিনি। বলেন, "রপ্তানিমুখী শিল্পের জন্য করমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা নেওয়া হলেও তা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। স্বর্ণের ক্ষেত্রে তো আমদানি রেকর্ডই নেই, অথচ বাজারে টনকে টন স্বর্ণ পাওয়া যায়।"

রিকন্ডিশন গাড়ির বাজারে আন্ডার-ইনভয়েসিংয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "১৫ লাখ টাকায় আমদানিকৃত গাড়ি ৪০ লাখ টাকায় বিক্রি হচ্ছে—এটা দেখেই বোঝা যায় আন্ডার-ইনভয়েসিং হয়েছে। এজন্যই ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছি।"

জাহাজভাঙা শিল্পে আমদানি শুল্ক নিয়েও সমালোচনার জবাবে তিনি বলেন, দেখতে অযৌক্তিক মনে হলেও, এসব শুল্ক না থাকলে জাহাজগুলোতে মূল ওজনের চেয়ে বেশি তেল আসবে—এটা সুবিধার অপব্যবহারের উদাহরণ।

ব্যবসায়ী নেতাদের বিভিন্ন দাবির প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, বেশিরভাগ প্রস্তাব যুক্তিযুক্তভাবে বিবেচনা করা হচ্ছে এবং বাজেটে প্রতিফলন ঘটবে বলে আশা করি।

এসময় খলিলুর রহমান মূলধনী যন্ত্রপাতির ওপর শুল্ক কমানোর দাবি জানান। বলেন, গত বছর ক্রেনের মতো যন্ত্রপাতির ওপর শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে, যা আবার কমানো জরুরি।

সিসিসিআই প্রশাসক আনোয়ার পাশা ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজেটের জন্য প্রায় ১৬টি প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে ছিল কর ও ভ্যাট ব্যবস্থাকে সহজীকরণ, বন্ড ব্যবহারে নজরদারি, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসে কর মাফ, আগাম আয়কর (এআইটি) দ্রুত ফেরত, ও ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করার প্রস্তাব ইত্যাদি। 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / কর / এনবিআর চেয়ারম্যান / মো. আবদুর রহমান খান / প্রাক-বাজেট আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]