বেসামরিক অবকাঠামোতে হামলায় কী অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র?
ইরানের আকাশে টানা সপ্তম রাতের মতো জ্বলছে মার্কিন হামলার আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতি চুক্তি শেষ বলে ঘোষণা করার পর থেকেই তেহরানের ওপর সামরিক চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশেই ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিতে এই ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।
