তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির কফিন
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার পর তাঁর কফিন আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে, যেখানে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন। ইরানি নেতৃত্ব এই বিশাল জনসমাগমকে শুধু শোক প্রকাশ নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও ক্ষমতার ধারাবাহিকতার বার্তা হিসেবেও দেখছে। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ কোম, কারবালা, নাজাফ হয়ে ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।
