ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কেন এত ভয়াবহ হলো ভেনেজুয়েলায়?
সময় যত গড়াচ্ছে, ততই ক্ষীন হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বেঁচে থাকার আশা। ৭২ ঘণ্টার সেই অতি গুরুত্বপূর্ণ সময়সীমা বা 'গোল্ডেন আওয়ার' ইতোমধ্যেই পার হয়ে গেছে। ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এখন চলছে এক রুদ্ধশ্বাস ও হৃদয়বিদারক পরিস্থিতি। এক যুগেরও বেশি সময় ধরে চরম অর্থনৈতিক সংকটে থাকা একটি দেশ, এখন মুখোমুখি শতাব্দীর অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয়ের। ২৪ জুন, আচমকাই কেঁপে ওঠে ভেনেজুয়েলার লা গুয়াইরার উপকূলীয় এলাকা। রিখটার স্কেলে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লণ্ডভণ্ড করে দেয় চারপাশ।
