ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাব্য পরিণতি কী?
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: মধ্যপ্রাচ্যে শান্তি নাকি নতুন সংকট?
সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনা ঘিরে বাড়ছে আন্তর্জাতিক আগ্রহ। ৬০ দিনের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আয়োজিত এই বৈঠকে আলোচনায় আসছে হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কর্মসূচি, লেবানন সংকট এবং আঞ্চলিক নিরাপত্তা।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালি নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো বিপরীতমুখী। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আস্থার সংকট এবং ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ আলোচনাকে আরও জটিল করে তুলেছে। এই বৈঠক কি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন পথ খুলবে, নাকি ব্যর্থ হলে আরও বড় সংঘাতের দিকে যাবে অঞ্চলটি? পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটি দেখুন।
