আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগী সরাতে ‘অনীহা’ কেন?
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণার পর বিক্ষোভ করেছে হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের কেউ কেউ। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।
