জামালপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের যুদ্ধংদেহী অবস্থান
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক বৃদ্ধকে বিএসএফের ঠেলে দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে দুই দেশের নাগরিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ১০ জুন বিকালে উপজেলার রামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এ ঘটনা ঘটে।
