কানাডায় নতুন বিল: ১৬ বছরের কম হলে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়
শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। এ লক্ষ্যে দেশটির পার্লামেন্টে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে অস্ট্রেলিয়ার পর কানাডাও এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হবে।
