টিকে থাকতে চীনকে কতটা প্রয়োজন উত্তর কোরিয়ার?
উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি। বিশ্ব বাণিজ্য থেকে প্রায় বিচ্ছিন্ন এই দেশটির অস্তিত্ব টিকিয়ে রাখার পেছনে একমাত্র বড় শক্তি হলো তার প্রতিবেশী দেশ চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরের মধ্য দিয়ে এই দু'দেশের সম্পর্ক আবার আলোচনায় এসেছে।
