গাজায় শান্তির পথে সবচেয়ে বড় বাধা কে?
গাজায় কি শেষ পর্যন্ত অস্ত্র জমা দেবে হামাস? নাকি যুদ্ধবিরতির আড়ালে চলছে এক নতুন রাজনৈতিক দাবার চাল? ২০২৫ সালের অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিষয়- গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ। কিন্তু সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের শীর্ষ নেতা হুসাম বাদরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অস্ত্র ছাড়ছে না হামাস। তবে গাজার রাস্তায় আর কোনো সশস্ত্র মহড়াও দেখা যাবে না তাদের পক্ষ থেকে।
