বাজেটের অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা ও কাঠামোগত পরিবর্তন কীভাবে হবে?
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা ও কাঠামোগত পরিবর্তন কীভাবে তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ৬ জুন রাজধানীর সিরডাপ সেন্টারে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষি খাতের পুনর্গঠনকে সামনে রেখে 'সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭' শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করে অনলাইন প্ল্যাটফর্ম চরচা ডটকম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।
