ইউরোপে বাংলাদেশের প্রথম জয়: ফুটবলের সুদিন কি ফিরছে?
সেরাভালের সান মারিনো স্টেডিয়ামের, গ্যালারি জুড়ে তখন ইউরোপীয় বসন্তের আমেজ। আর সবুজ গালিচায় যে, ৯০ মিনিটের রণকৌশল দেখাল বাংলাদেশ, তার প্রতিটি মুহূর্ত ছিল এদেশীয় ফুটবলের জন্য রুদ্ধশ্বাস ও রোমাঞ্চে ঠাসা। রক্ষণাত্মক খোলস ভেঙে, অচেনা এক সাহসের গল্প লিখল লাল-সবুজরা। সান মারিনোর বিপক্ষে এই প্রীতি ম্যাচটি যে, দেশের ফুটবল ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
