৮০ জন বিধায়কের ৬০ জনই কেন আসেননি মমতার বৈঠকে?
টানা ১৫ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকার পর এবার ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবি, দলীয় বিদ্রোহ, গণপদত্যাগ এবং বিজেপির তীব্র উত্থানের মুখে ৭১ বছর বয়সী মমতার সামনে এখন নিজের হাতে গড়া তিন দশকের পুরোনো দলকে টিকিয়ে রাখার এক নজিরবিহীন চ্যালেঞ্জ।
