কুমির টেনে নেওয়ার পর কীভাবে উদ্ধার হলো ফাতেমার মরদেহ?
বাগেরহাটের খানজাহান (র.) মাজারের দিঘিতে গোসলের সময় কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া ফাতেমার মরদেহ ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রাতভর তল্লাশি চালানোর পর ২ জুন ভোর চারটা চল্লিশ মিনিটের দিকে মাজারের খাদেমরা দিঘির মহিলা ঘাটের পূর্ব পাশে মরদেহটি দেখতে পান। পরে সেটি উদ্ধার করে মহিলা ঘাটে রাখা হয়।
