৩শ বছরের ইতিহাস লুকিয়ে থাকা জমিদার বাড়ি
চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৩শ' বছরের পুরাতন ঐতিহ্যবাহী মনোহর আলী খানের জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি মিয়া বাড়ি নামে পরিচিত। অযত্ম অবহেলায় জমিদারের সুরম্য ভবনটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে।
