পুরো গাজা উপত্যকা দখলে নেবেন নেতানিয়াহু?
একটি আন্তর্জাতিক প্রতিবেদন, যা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তা ঘিরেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক ঝড়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে এবার ইসরায়েল, যাকে সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার দায়ে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত করা হয়েছে বলে দাবি উঠেছে। আর এই খবর সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া, হুঁশিয়ারি এবং পাল্টা অভিযোগে আরও জটিল হয়ে উঠছে ইসরায়েল-জাতিসংঘ সম্পর্কের সমীকরণ।
