ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন শর্ত কী কী?
যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে। এই চুক্তি হলে অন্তত ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। ওই সময়ে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে, ইরান তেল রপ্তানি করতে পারবে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা চলবে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
