হোয়াইট হাউসের কাছে গোলাগুলি
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির এক মাস পেরোনোর আগেই ফের বন্দুকধারীর নিশানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চেকপয়েন্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপরই সিক্রেট সার্ভিস এজেন্টের গুলিতে নিহত হয়েছেন ওই বন্দুকধারী।
