রাজনীতিতে ‘নতুন লেজ’ কারা? ইতিহাস টেনে কাকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদটিই কি আবার সত্য হতে চলেছে? ৫ আগস্টের সেই রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান, ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগ আর রাজপথের বিজয়ের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনগণ, তার ভেতরেই কি এখন দানা বাঁধছে কোনো গোপন সমীকরণ? ২৩ মে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে তোলপাড়। যেখানে তিনি বলেছেন, ৫ আগস্ট যাদের এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, তাদের সঙ্গে এখন তলে তলে খাতির শুরু হয়েছে একটি দলের। শুধু তাই নয়, এই খেলায় যুক্ত হয়েছে নতুন কয়েকটি সুন্দর ছোট ছোট লেজও। ১৯৮৬ কিংবা ১৯৯৬ সালের সেই ঐতিহাসিক রাজনৈতিক মেরুকরণের ইতিহাস টেনে কেন এই সতর্কবার্তা? আসলেই কি পর্দার আড়ালে কোনো গোপন সমঝোতা চলছে? নাকি এটি শুধুই মনস্তাত্ত্বিক রাজনৈতিক চাল? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ।
