স্পোর্টস কার ও ইভি পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে তৈরি কয়েকটি স্পোর্টস কার ইভি ট্রাক-লরি এবং মোটরসাইকেল পরিদর্শন করেছেন। ২৩ মে সকালে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে এ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নিজে একটি স্পোর্টস কার ও একটি লরি পরীক্ষামূলকভাবে চালিয়েও দেখেন। পরবর্তীতে তিনি তাঁর কার্যালয়ে যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
