শিশু নিপীড়নের অভিযোগে রণক্ষেত্র চট্টগ্রামের বাকলিয়া
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে তাকে প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এদিকে মহাসড়ক অবরোধ করে পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে সাধারণ মানুষ, পুলিশ সদস্য ও সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
