হামের টিকা ক্রয়; সরকারকে দুষল ইউনিসেফ?
বারবার সতর্ক করা সত্ত্বেও বাংলাদেশে গত বছর হামের নিয়মিত টিকার দীর্ঘমেয়াদী সংকট ছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, ২০২৪ সাল থেকে তারা সম্ভাব্য এই সংকট নিয়ে অন্তত ১০ বার সরকারকে সতর্ক করেছে। এর পাশাপাশি ৫ থেকে ৬টি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। কিন্তু সরকার এসবের তোয়াক্ত করেনি। টিকা কার্যক্রমের অবহেলার কারণেই কি দেশে হাম পরিস্থিতির অবনতি ঘটেছে? যদিও কয়েকদিন আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান দাবি করেন, হাম নিয়ে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেনি।
