হামের টিকা সংকট নিয়ে সরকারকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
বারবার সতর্ক করা সত্ত্বেও বাংলাদেশে গত বছর হামের রুটিন টিকার দীর্ঘমেয়াদী সংকট ছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, ২০২৪ সাল থেকে তারা সম্ভাব্য এই সংকট নিয়ে অন্তত ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল, কিন্তু টিকার অপর্যাপ্ত সরবরাহের কারণে শেষ পর্যন্ত দেশে হাম পরিস্থিতির অবনতি ঘটেছে। ২০ মে বিকfলে রাজধানীর ইউনিসেফ বাংলাদেশের জেপিজি কনফারেন্স রুমে আয়োজিত 'হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
