কিসের টানে দেশি-বিদেশি ভক্ত আসছেন শাহ আলীর মাজারে?
সাম্প্রতিক হামলার স্তব্ধতা কাটিয়ে সুফি সাধক হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সুদূর বিদেশ থেকেও ছুটে আসছেন ভক্ত-আশেকান। তবে মিলনের এই আনন্দের মাঝেও ভক্তদের মনে কাটেনি হামলার আতঙ্ক। মাজারের স্থায়ী সুরক্ষায় তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
