কুরবানির আগে উত্তাল কেন বিজেপির পশ্চিমবঙ্গ?
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বুলডোজার অভিযান, হকার উচ্ছেদ, গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বন্ধের ঘোষণাকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কলকাতাসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান ও পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। ঈদুল আজহার আগে নতুন পশু জবাই নীতিতেও ক্ষোভ বাড়ছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বেড়েছে।
