চীনে পৌছানোর আগেই কী বার্তা দিলেন পুতিন?
চীন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমনকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করলেও বড় কোনো চুক্তি হয়নি। এবার পুতিন ও শি জিন পিংয়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলছে। তারা অর্থনীতি, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে পশ্চিমা চাপের বিপরীতে নিজেদের অবস্থান শক্ত করছে। বিশেষ করে রাশিয়া-চীন বাণিজ্য দ্রুত বাড়ছে এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে।
